|| তাওহীদ আদনান ইয়াকুব ||
(সূরা নামল, সূরা কাসাস ও সূরা আনকাবূত)
আলহামদুলিল্লাহ, রমাদানের এই বরকতময় রাতে আমরা সপ্তদশ তারাবির তেলাওয়াতে আল্লাহর মহিমান্বিত বাণী শ্রবণ করব। কুরআন শুধু পাঠের জন্য নয়, বরং তা মানবতার পথপ্রদর্শক, সত্য-মিথ্যার পার্থক্যকারী এবং ন্যায় ও কল্যাণের নির্দেশক। এই অংশে আমরা নবীদের সংগ্রাম, অবাধ্য জাতির পরিণতি, আল্লাহর অসীম কুদরত, ঈমানের পরীক্ষাসমূহ এবং পরকালীন জীবনের গুরুত্ব সম্পর্কে জানব।
বিশেষ করে, মুসা (আ.)-এর জীবন, ফেরাউনের জুলুম ও তার ধ্বংস, কারুনের সম্পদের মোহ ও তার করুণ পরিণতি, লুত (আ.)-এর জাতির শাস্তি এবং পূর্ববর্তী উম্মতদের ভুল থেকে নেওয়ার শিক্ষাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, আল্লাহর দয়া, তাওহীদের প্রতি আহ্বান এবং নামাজের গুরুত্ব নিয়েও আলোচনা এসেছে।
১. সূরা নামল (৫৬-৯৩) – আল্লাহর কুদরত ও নবীদের শিক্ষà