|| তাওহীদ আদনান ইয়াকুব ||
(সূরা আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা ফাতহ, সূরা হুজুরাত, সূরা ক্বাফ ও সূরা যারিয়াত)
আলহামদুলিল্লাহ, আমরা কুরআনের বিশুদ্ধ জ্ঞানের আলোর শেষ প্রান্তে উপনীত হয়েছি। আজ ২৩ তম তারাবীতে তেলাওয়াত করা হবে ২৬ তম পারা। এই পারার আয়াতসমূহে আল্লাহ তায়ালা আমাদের সামনে অতীত জাতির ঘটনা, কিয়ামতের ভয়াবহতা, মুমিনদের প্রতিদান ও কাফেরদের শাস্তির বিবরণ তুলে ধরেছেন। একইসঙ্গে নবীজির (সা.) দাওয়াতি মিশন, কুরআনের অলৌকিকত্ব এবং আল্লাহর সার্বভৌমত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করা হয়েছে। ২৬ নম্বর পারার আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের জীবন, সমাজ ও আখিরাতের নির্দেশনা দিয়েছেন। এখানে উঠে এসেছে ঈমান ও আমলের গুরুত্ব, নবী-রাসূলদের সংগ্রাম, মুমিন ও মুনাফিকদের পার্থক্য এবং জান্নাত-জাহান্নামের সুস্পষ্ট চিত্র।