|| তাওহীদ আদনান ইয়াকুব ||
(সূরা যারিয়াত, সূরা তূর, সূরা নাজম, সূরা ক্বামার, সূরা আর-রহমান, সূরা ওয়াকিয়া ও সূরা হাদীদ)
আলহামদুলিল্লাহ, আজকের কুরআনের অংশে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসীম কুদরত, মহিমা এবং নসিহতের বাণী পড়লাম। ২৭ নম্বর পারার আয়াতগুলো আমাদের জীবনের অমূল্য দিকনির্দেশনা প্রদান করেছে। এখানে আল্লাহর ইবাদত, নবী-রাসূলদের সংগ্রাম, উম্মতের দায়িত্ব এবং পরকালের ভয়াবহতার বর্ণনা রয়েছে, যা আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারে। এই পারায় আল্লাহ তায়ালা কিয়ামতের ভয়াবহতা, নবি রাসূলদের দাওয়াতি মিশন, মুমিন ও কাফেরদের পরিণতি, এবং ইসলামের সামাজিক বিধান সম্পর্কে আলোচনা করেছেন।
এই পারায়, মহান আল্লাহ আমাদেরকে তাঁর একত্বের প্রতি দৃঢ় বিশ্বাস এবং রাসূল (সা.)-এর পথ অনুসরণের উপদেশ দিয়েছà§