||হামযাহ আল মাহদী||
আজকের সমাজে আমরা এমন এক সময় অতিক্রম করছি, যখন নৈতিকতা যেন বিলুপ্তির পথে। চরিত্র, আদর্শ ও মানবিকতার জায়গায় জায়গায় দখল নিয়েছে স্বার্থ, ভোগবাদ ও বিকৃত সংস্কৃতি। তরুণ প্রজন্মযারা জাতির ভবিষ্যৎ, তারাই আজ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই নৈতিক অবক্ষয়ের মহামারিতে। সামাজিক যোগাযোগমাধ্যমের অশালীন কনটেন্ট, বিনোদনের নামে অনৈতিক সংস্কৃতি, মাদক, পর্নোগ্রাফি, অবাধ মেলামেশা, এবং ধর্মীয় শিক্ষার অভাব তরুণদের চিন্তা-চেতনায় গভীর প্রভাব ফেলছে।
এই অবস্থার কারণ খুঁজতে গেলে দেখা যায়, পরিবার, সমাজ ও রাষ্ট্র—তিনটি স্তরেই নৈতিক শিক্ষার চর্চা দুর্বল হয়ে পড়েছে। পিতা-মাতা সন্তানকে ধর্মীয় শিক্ষা ও আদর্শ জীবনবোধে বড় করার চেষ্টার পরিবর্তে শুধুই দুনিয়াবি সাফল্যের প্রতিযোগিতায় ঠেলে দিচ্ছেন। সমাজে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে তারকা, গায়ক-অভিনেতা, ইউটিউবারযাদের জীবনে মূল্যবোধের কোনো স্থান নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নৈতিকতা ও চরিত্র গঠনের পাঠ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফলস্বরূপ, আমাদের তরুণ প্