বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে জমিয়তের টানাপোড়েন চলছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

নির্বাচনি ডামাডোলের মধ্যে এই মুহূর্তে ইসলামি দলগুলোর মধ্যে একমাত্র জমিয়তে উলামায়ে ইসলামই প্রকাশ্য ঘোষণা দিয়ে বিএনপির সঙ্গে রয়েছে। অন্যান্য ইসলামি দলগুলো যখন স্বতন্ত্র মোর্চা বা নির্বাচনি সমঝোতার প্রক্রিয়া জোরেশোরে চালাচ্ছে তখনও জমিয়ত নিজ অবস্থানে অনড়। এই অবস্থায় আগামী নির্বাচনে অন্যান্য মিত্রের পাশাপাশি জমিয়তকে কিছু আসনে বিএনপি ছাড় দেবে বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে সবশেষ খবর হলো, আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে জমিয়তের টানাপোড়েন চলছে। দলটি যত আসন দাবি করছে বিএনপি তত আসন দিতে সম্মত নয়।

জমিয়ত ইতোমধ্যে দেশের বেশির ভাগ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিএনপির সঙ্গে সমঝোতা হলে নির্দিষ্ট আসনেই দলটির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, বাকিগুলোতে বিএনপিকে সাপোর্ট দেবে-এমন আলোচনাই এতদিন শোনা যাচ্ছিল। তবে সম্প্রতি জমিয়তের প্রার্থীদের বক্তব্য এবং দলের শীর্ষ নেতাদের ক