||মাহমুদুল হাসান||
উমরাহ নিয়ে আমার অনেক ফেসবুক স্ট্যাটাস হয়তো আপনারা দেখেছেন। আমার চেষ্টা থাকে বাস্তবতা তুলে ধরা এবং সত্যটা পরিষ্কারভাবে বলা। আজ সেই বাস্তবতারই বড় একটি দিক নিয়ে কথা বলছি:
উমরাহ খরচ কেন প্রতিনিয়ত বাড়ছে?
উমরাহ যাত্রী বেড়েছে অভূতপূর্ব হারে। অক্টোবর মাসে সারা বিশ্ব থেকে ১ কোটি ১৭ লাখ মানুষ উমরাহ আদায় করেছেন, যা বিগত সময়ের তুলনায় সর্বোচ্চ। কিন্তু বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হলো-
নভেম্বর মাসে আরও ২২ লাখ বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লাখে।
এই অতিরিক্ত ২২ লাখ মানুষও তো সেই একই শহর, একই হোটেলে থাকার চেষ্টা করেছেন। কিন্তু… হোটেলের সংখ্যা তো বাড়ে নাই!
নুসুক সিস্টেম আসার পর মাঝারি মানের প্রায় ৫০% হোটেল বন্ধ। নুসুক সিস্টেম চালুর পর মক্কা-মদিনার মাঝারি মানের প্রায় অর্ধেক হোটেলই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ একদিকে চাহিদা বাড়ছে, আরেক দিকে হোটেল কমছে। ফলে ভাড়া আকাশছোঁয়া।
আগে যে হোটেল ১৫০ রিয়ালে পাওয়া যেত, এখন সেটাই ৪০০ রিয়ালেও মিলছে না। মিললেও ভয় থাকে কখন আবার বন্ধ হয়ে যায়!
গত ১৪ দিন ধরে মদিনার মারকাজিয়ায় চাà