||মুফতি এনায়েতুল্লাহ||
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিভিন্ন দল ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর বাইরে অনেক আলেম, পীর, ওয়ায়েজ ও ধর্মীয় ব্যক্তিত্ব স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন। বিষয়টি অবশ্যই ইতিবাচক।
ভোটের মাঠে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মঝে ঐক্য জোরদার হয়েছে। বিভিন্ন দাবিতে পর্যায়ক্রমে অভিন্ন, যুগপৎ ও সম্মিলিত আন্দোলনের ধারাবাহিকতায় এবার নির্বাচনি সমঝোতার দিকে এগোচ্ছে তারা। ‘ইসলামি দলগুলোর ভোট একবাক্সে’ আনার টার্গেটের অংশ হিসেবে সব আসনে একক প্রার্থী ঠিক করতে চায় তারা। এ নিয়ে এরই মধ্যে প্রাথমিক আলোচনা শà