||বিশেষ প্রতিনিধি||
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট এই আসনের ব্যাপারে কোনো সুরাহায় আসতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের মধ্যে উন্মুক্ত করে দিয়েছে আসনটি। প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। ফলে এই আসনে দুই খেলাফতের প্রার্থীর মধ্যে ইসলামপন্থীদের ভোট কাটাকাটি হবে। আর এই সুযোগটি নেবে বিএনপি। এখানে বিএনপির দলীয় প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির দুই প্রার্থীর মধ্যেই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দুটি ইসলামি দলের প্রার্থীর টানাটানিতে শেষ পর্যন্ত লাভের পাল্লা ভারী হচ্ছে বিএনপির।
এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন মোসাদ্দেক ভূঁইয়া। তিনি দীর্ঘদিন যাবত জেলা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এলাকায় তার একটি ক্লিন ইমেজও আছে। তবে জোটের স্বার্থে তিনি শেষ পর্যন্ত প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। কোনো সুরাহায় আসতে না পারায় আসনটি দুই খেলাফতের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে মাওলানা মà