বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কবে হতে যাচ্ছে ২০২৬ সালের বিশ্ব ইজতেমা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

প্রতি বছর শীতের মওসুমে ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গীতে আয়োজিত হয় তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লির আগমনে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর ইজতেমা ময়দান। তবে এবছর জাতীয় নির্বাচনসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে টঙ্গীতে ২০২৬ সালের ইজতেমার আয়োজন করা সম্ভব হয়নি। সরকারের পক্ষ থেকে নির্বাচন পরবর্তী কোনো এক সময় ইজতেমা করার কথা বলা হয়েছিল।

তবে নির্বাচনের প্রায় এক মাস অতিবাহিত হলেও তাবলিগের মুরব্বিদের পক্ষ থেকে এ বিষয় তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পবিত্র রমজানের পর বিশ্ব ইজতেমা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে শুরা কমিটি পরিচালিত তাবলিগের মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ আওয়ার ইসলামকে বলেন, ইজতেমা সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে হয়ে থাকে। তবে এবার জাতীয় নির্বাচনসহ বিভিন্ন জটিল পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার ইজতেমা করার অনুমতি দেয়নি। নির্বাচà¦