|| মাওলানা আবু সাঈদ ||
প্রাক-উপনিবেশ কালে মাদরাসা শিক্ষাই ছিল ভারতবর্ষের মূলধারার শিক্ষা। মাদরাসা শিক্ষার পৃষ্ঠপোষণের যাবতীয় দায়িত্ব সরকারিভাবেই নির্বাহ হতো। রাষ্ট্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে মাদরাসা শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত এবং বিজ্ঞ ব্যক্তিদেরকেই নিয়োগ দেওয়া হতো।
বৃটিশ শাসন প্রতিষ্ঠার পর নিখাদ ধর্মীয় শিক্ষা ও ইসলামি সংস্কৃতির সুরক্ষার স্বার্থে তৎকালীন ধর্মীয় অভিভাবক ওলামায়ে কেরাম সরকারি নিয়ন্ত্রণ মুক্ত থেকে মুসলিম সম্প্রদায়ের নিজস্ব অর্থায়নে কওমি মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সূচনা করেন। পরবর্তীতে বৃটিশ শাসনের যবনিকাপাত হলেও বৃটিশ পদ্ধতির শাসন এদেশে থেকে যাওয়ায় এবং ইসলামি শিক্ষার সাথে সরকারগুলোর বিমাতাসুলভ আচরণ পরিলক্ষিত হওয়ায় মাদরাসাগুলো সরকারের হাতে তুলে দেওয়াকে ওলামায়ে কেরাম নিরাপদ মনে করেননি। ফলে আজও পর্যন্ত কওমি মাদরাসাগুলো প্রতিষ্ঠা ও পরিচালনা কওমের নিজস্ব অর্থায়নেই চলছে।
