সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হেফাজত আমিরের সঙ্গে আমিরে মজলিসের সাক্ষাৎ, তুলে দিলেন ‘শহীদনামা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় তিনি শাপলা গণহত্যার ওপর শাপলা স্মৃতি সংসদ  প্রণীত ‘শহীদনামা’ হেফাজত আমিরের হাতে তুলে দেন। 

রোববার (১৭ মে) সকালে চট্টগ্রামের জামিয়া রহমানিয়া আরাবিয়া বাবুনগর মাদরাসায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত আলেম ও দায়িত্বশীলদের সঙ্গে শহীদদের স্মৃতি সংরক্ষণ, ইতিহাস লিপিবদ্ধকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য তুলে ধরার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

শাপলা স্মৃতি সংসদের নেতৃবৃন্দ জানান, ‘শহীদনামা’ কেবল একটি প্রকাশনা নয়; বরং শাপলা চত্বরের শহীদদের আত্মত্যাগের দলিল। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে বেশ কিছু দিন ধরে মাওলানা মামুনুল হককে নিয়ে হেফাজতে ইসলামে টানাপোড়েন চলছিল। কেউ কেউ দাবি করছিল, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাওয়ায় তার প্রতি আমিরে হেফাজত ক্ষুব্ধ। এমনকি কোনো কোনো মহলে মাওলানা মামুনুল হককে হেফাজত থেকে বের করে দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। এই অবস্থায় হেফাজত আমিরের সঙ্গে তার এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করে। এ সময় মাওলানা মামুনুল হকের সঙ্গে তার বড় ভাই এবং বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দলের নেতারা রয়েছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ