সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০০-এর বেশি যাত্রী ও বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আহতদের বিনা মূল্যে চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এসব দাবি জানান।

শোকবার্তায় তাঁরা বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সম্পূর্ণ বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এমন হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

হেফাজতের নেতৃদ্বয় নিহত দুই বাংলাদেশিসহ সব নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন তাঁরা।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হামলায় হতাহতদের মানবিক পরিস্থিতি বিবেচনায় সৌদি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহতদের সম্পূর্ণ বিনা মূল্যে উন্নত চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দিতে হবে।

নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে দাফন অথবা সৌদি আরবেই যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা করার আহ্বান জানান তাঁরা। নিহতদের পরিবারগুলো যাতে আইন অনুযায়ী প্রাপ্য পাওনা ও ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান হেফাজত নেতারা।

এ ছাড়া মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

শোকবার্তার শেষাংশে নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ