নিজস্ব প্রতিবেদক
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জীবনী বা সিরাত অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র ও জীবনবোধ গঠনে মহানবী সা.-এর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শুধু পাঠ্যবইয়ে সিরাত অন্তর্ভুক্ত করলেই হবে না, এর শিক্ষা বাস্তব জীবনেও প্রয়োগ করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের চিন্তা ও মননে সিরাতের আদর্শ প্রতিষ্ঠা করা গেলে সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিকতা দূর করা সহজ হবে বলে মনে করেন বক্তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী à