শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, মাঠে নামলে কঠোর ব্যবস্থা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দেশের দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দ মতো জায়গায় সমাবেশ করার অনুমতি দিয়েছে। তবে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায়নি জামায়াত ইসলামী। এরপরেও যদি জামায়াত সমাবেশ করার জন্য মাঠে নামে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দ অনুযায়ী স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

তবে জামায়েত ইসলামীর পক্ষ থেকে শুকবার (২৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে করে বলা হয়েছে, তারা সমাবেশ করবে। ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ