শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

নয়াপল্টনে বিএনপির কর্মীদের হাতাহাতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসমাবেশ বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দলটির কয়েক হাজার নেতাকর্মী রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, বিজয় নগর ও ফকিরাপুল এলাকায় অবস্থান নিয়েছেন। আর মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে গেছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টার বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর একে-একে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করেন। তাদের সঙ্গে সুর মেলান মঞ্চের সামনের নেতাকর্মীরা।

এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটে। যদিও ঘটনা বড় হওয়ার আগেই সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন তিনি।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, শান্তিনগর, কাকরাইল মসজিদ, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। এছাড়া বিএনপির সমাবেশকে মনিটরিং করার জন্য নয়াপল্টন এলাকার সড়ক ডিভাইডার উপরের ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে ৬০টির বেশি সিসি ক্যামেরা। নজরদারির জন্য থাকবে ড্রোনও।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ