বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাসে আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এই হরতালের সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাসে আগুন দিয়েছেন হারতালকারীরা। 

তবে সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় আছেন।

সকালে সদরঘাট থেকে বিভিন্ন রুটে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে সকালের দিকে যাত্রী কিছুটা কম।
অপরদিকে সকাল থেকে বিভিন্ন রুটে নিদির্ষ্ট সময়ে লঞ্চ ছেড়ে যেতে যাচ্ছে। সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর, নড়িয়া, মৃধারহাট, ইলিশার উদ্দেশে ছয়টি লঞ্চ ছেড়ে গেছে। তবে লঞ্চগুলোতে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।  

এ ছাড়া হরতালে ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়ের ৫-১০ মিনিটের মধ্যেই ছেড়েছে প্রতিটা ট্রেন।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যথাসময়ে প্লাটফর্ম ছেড়ে গন্তব্যে রওনা দিয়েছে প্রতিটি ট্রেন। শিডিউল বিপর্যয় হওয়ার মতো ঘটনা ঘটেনি।