শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বনশ্রীতে বাসে আগুন, চালক আহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রীর মেরাদিয়ায় বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মো. সবুজ মিয়া  (৩০) নামের এক বাসযাত্রী দগ্ধ হয়েছেন।

আজ রবিবার সকাল সোয়া ৭ টার দিকে এ ঘটনা  ঘটে।

গুরতর আহত অবস্থায় সবুজকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানিয়েছেন, সবুজের অবস্থা আশঙ্জকানক। তার শরীরের শ্বাসনালী ক্ষতিগ্রস্তসহ ২৮% শতাংশ দগ্ধ হয়েছে।

তার স্ত্রী রুশেদা জানিয়েছেন, সবুজ পরিবহন শ্রমিক। তিনি রমজান পরিবহনের বাসের চালক।  মেরুলবাড্ডায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

তার বাসটি মেরাদিয়া রাস্তার পাশে ছিল। তার বাসের কাছে যাওয়ার উদ্দেশে তিনি সকালে বাসা থেকে বের হয়ে বাসে করে মেরাদিয়া বাঁশপট্টি গিয়ে নামার আগ মুহূর্তে বাসটিতে আগুন দেওয়া হয়। সেই আগুনে তিনি দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সবুজ দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ