শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

হাইআতে চলছে জরুরি বৈঠক, আসতে পারে ট্রান্সজেন্ডার বিষয়ে গুরুত্বপূর্ণ ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে জাতীয় ফতোয়া বোর্ডের বৈঠক চলছে। বৈঠক থেকে আসতে পারে ট্রান্সজেন্ডার বিষয়ে গুরুত্বপূর্ণ ফতোয়া।

বৈঠকে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত উপস্থাপন করবেন জাতীয় ফতোয়া বোর্ডের সদস্য সচিব মাওলানা আব্দুল মালেক।

আজ শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ বৈঠক উপস্থিত হওয়ার কথা রয়েছেন- মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মুফতি মোহাম্মাদ আলী, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুফতি জসিমুদ্দীন, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া, মাওলানা মুফতি মুজিবুর রহমান (সিলেট), মাওলানা মুফতি মীজানুর রহমান সায়ীদ, মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা মুফতী আব্দুস সালাম (ফরিদাবাদ), মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ (হাটহাজারী), মাওলানা মুফতি আব্দুল মালেক প্রমূখ।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সভায় আল্লামা মাহমুদুল হাসানকে চেয়ারম্যান ও মাওলানা মুফতি আব্দুল মালেককে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি জাতীয় মুফতি বোর্ড কোন গঠন করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ