বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, বিশ্ব তালিকায় তৃতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঢাকার বাতাসের মান আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। এদিন সকাল ৯টা ৫৩ মিনিটে ২৬৩ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ঢাকা।

চীনের শেনিয়াং, ভারতের দিল্লি ও চীনের সাংহাই যথাক্রমে ৬৩০, ৩২৬ ও ২২০ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ