শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাবির বটতলায় কুরআন তিলাওয়াতের আসর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি সাহিত্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে কুরআন তিলাওয়াতের আসর।

রোববার (১০ মার্চ) বটতলায় এই তেলাওয়াত আসরের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং কোরআন তেলাওয়াত শুনেন। এ সময় অনুষ্ঠানে আরবি সাহিত্য পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ করা হয়।

মহিমান্বিত রমজানকে স্বাগত জানিয়ে পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউনুছ শামিম বলেন, রমজান মুসলিমদের পুনর্জাগরণের মাস। আত্মশুদ্ধির এই মাসের অসংখ্য ফজিলতের মধ্যে অন্যতম হলো, এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। তাই কোরআন অবতীর্ণের মাসকে কোরআন তিলাওয়াতের মাধ্যমেই স্বাগত জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

পরিষদের সভাপতি আশিক বিল্লাহ বলেন, আল্লাহর রহমতে আমরা কোরআনের মাসকে কোরআন তেলাওয়াতের আবেশে স্বাগত জানিয়েছি। রমজান কেন্দ্রীক আবেগ সকল মুসলমানদের, সেই আবেগকে কোরআনের রস আস্বাদনের মাধ্যমে ফলপ্রসূ করে তোলার আহ্বান জানিয়েই আমাদের এই ছোট্ট পরিসরের কোরআন তেলাওয়াতের আসর।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ