শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

কারওয়ান বাজার আড়ত সরিয়ে গাবতলীতে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কারওয়ান বাজার থেকে আড়ত সরিয়ে গাবতলীতে নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (১৮ মার্চ) কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে মেয়র এ কথা বলেন। 

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক-৫ অফিস বিল্ডিংটি ঈদের পরপরই ভেঙে ফেলা হবে। এ অবস্থায় প্রথম ধাপে কারওয়ান বাজার কাঁচামাল আরতের ১৭৬টি দোকান গাবতলীতে স্থানান্তর হবে।

মেয়র বলেন, দ্রুতই বিল্ডিংয়ের ১৭৬টি দোকানের অ্যালটমেন্ট বরাদ্দ দেয়া হবে। তবে সঠিক সময়ে আড়তগুলো গাবতলীর ডিএনসিসি মার্কেটে স্থানান্তর না হলে, সব দায় দোকান মালিকদের নিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

গত বছরের জুন মাসে কারওয়ান বাজার স্থানান্তর প্রসঙ্গে মেয়র আতিক বলেছিলেন, পৃথিবীর কোনো উন্নত দেশের রাজধানীর মাঝখানে এমন পচনশীল পণ্যের পাইকারি কাঁচাবাজার নেই। স্মার্ট বাংলাদেশে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি কাঁচাবাজার থাকতে পারে না। কারওয়ান বাজারে কোনো কাঁচাবাজার থাকবে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ