বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের সবক উদ্বোধন ও দোয়া মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর উত্তরার নামাপাড়া কাওলায় অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৪৪৫-৪৬ হিঃ শিক্ষাবর্ষের সবক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

জানা যায়, আগামীকাল সোমবার (২২এপ্রিল) বিকাল ৩টায় প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসে (নামাপাড়া, কাওলা) এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, বসুন্ধরায় অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টারের  মুহতামিম মুফতি আরশাদ রাহমানী।

বিশেষ মেহমান হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

দরস প্রদান করবেন মারকাজের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

এছাড়া আরো উপস্থিত থাকবেন দেশবরেণ্য উলামায়ে কেরামগণ।

যাতায়াত: ঢাকার যে কোন স্থান থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের পূর্ব দিকে কাওলার রেল লাইন পার হয়ে কাওলা নামাপাড়া, ল্যাম্পস আইডিয়াল স্কুলের দক্ষিণ পাশে (দূরত্ব ২০০ গজ)।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ