শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

বৃষ্টির জন্য রাজধানীতে 'ইসতিসকার' নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহের মাঝে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন শায়খ আহমাদুল্লাহ। তার ইমামতিতে নামাজে অংশ নিয়েছেন শতাধিক মুসল্লি। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা ও দোয়া করেন শায়খ আহমাদুল্লাহ।

এ সময় তিনি বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এখনই সচেতন না হলে সামনের দিনে আরও বিপদে পড়তে হবে। সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।

এর আগে গতকাল এই নামাজ আদায়ের ঘোষণা দেওয়া হয় শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। 

এক পেস্টে জানানো হয়, তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল৷ এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ প্রিয়নবী সা. এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। (বুখারি, মুসলিম)

আমরা দেশের সকল ইমাম-খতীব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিসকার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানাই৷

আমরা ইনশাআল্লাহ আগামীকাল সকাল ৯:৩০টায় আফতাবনগর ঈদগাহ মাঠে সালাতুল ইস্তিসকার সালাত আদায় করব। যারা আশেপাশে আছেন, আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ