শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঈদে নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা ও ঈদের ছুটির সময় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ক্রাইম ও ট্রফিক বিভাগকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (০৬ জুন) ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন।

সড়ক দুর্ঘটনা রোধে অভিজ্ঞ ড্রাইভার দিয়ে যানবাহন চালানোর জন্য বাস-মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার। যানজট কমাতে একসাথে সব বাস টার্মিনালে না এনে দূরবর্তী স্থানে রেখে পর্যায়ক্রমে বাস ছাড়ার আহ্বান জানান তিনি।

সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক, রেল ও নৌ-যান চলাচল, যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সর্বসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ অধিদফতর, পুলিশ সুপার নারায়ণগঞ্জ, ঢাকা জেলার পুলিশ সুপার, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, নৌ-পরিবহন অধিদফতর, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, বিআইডব্লিউটিএ, দোকান মালিক সমিতি, বাস-মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, লঞ্চ শ্রমিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ