বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু

ঢাকার যে মাঠে কোরবানি দিলেই পাবেন ১ হাজার টাকা প্রণোদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুরে প্যারিস রোড সংলগ্ন মাঠে প্রতি পশু কোরবানিতে এক হাজার টাকা প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মিরপুর ৩ নম্বর ওয়ার্ডের এই মাঠে কমপক্ষে ৫০০ পশু কোরবানির ব্যবস্থা করেছে ডিএনসিসি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, 'মিরপুরের প্যারিস রোড সংলগ্ন মাঠে আমরা অন্তত ৫০০ গরু কোরবানির আয়োজন করেছি। যারা এখানে কোরবানি দিতে আসবেন তারা গরু প্রতি এক হাজার টাকা প্রণোদনা পাবেন।'

এছাড়া, ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডের একটি নির্ধারিত স্থানেও অন্তত ১০০ পশু কোরবানির ব্যবস্থা করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ