বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি ৫০ লাখ টাকার স্বর্ণের চালান আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ৪২০ গ্রামের একটি স্বর্ণের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। স্কসটেপে মোড়ানো ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩৮ পিস গোল্ডবার পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

বুধবার (৩ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়। মাস্কাট থেকে আগত সালাম এয়ার এয়ারলাইন্সের ফ্লাইট নং ওভি-৪৯৭ আনুমানিক বুধবার ভোর সাড়ে ৫ টায় ল্যান্ড করে। ওই বিমানের সিট নম্বর ২ (ডি-ই-এফ) এর ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে ওই বিমানে দায়িত্বরত সকলের সামনে ভিডিও ধারণপূর্বক কালো স্কসটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে এসে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কসটেপ কেটে ৩৮ পিস (প্রতি পিস দশ তোলা) গোল্ডবার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।  

তিনি জানান,উদ্ধার হওয়া গোল্ডবারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল বিমানবন্দর এ-শিফট এর সদস্যগণের তৎপরতায় ও তল্লাশির কারণে এই স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে। আটক স্বর্ণগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ