বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু

স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহনের চলাচল দেখা যায়। তবে সকালে গণপরিবহনের দেখা মেলেনি।

রাজধানীর বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা-সিএনজি আর ব্যক্তিগত বাহনের। অনেকে গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান। তবে সোমবার শেখ হাসিনার পদত্যাগ আর সহিংসতার ঘটনার ছাপ স্পষ্ট রাজধানীর নানাস্থানে। এ কারণে সড়কে বের হওয়া নাগরিকদের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যায়।

এদিকে, আজ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা থাকলেও শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থীশূন্য বেশিরভাগ ক্লাসরুম। বিদ্যালয় প্রাঙ্গনও ফাঁকা।

শিক্ষকরা বলছেন, এখনো আতঙ্ক কাটেনি শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। তাই শিক্ষার্থীদের উপস্থিতি নেই। শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক আরও কিছুটা সময় লাগতে বলে মনে করছেন তারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ