শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

আজ সকাল ৮টা ৫ মিনিটে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে আগুন লাগে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান।

আগুন লাগার পর সেখানে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ