হজ এজেন্সিজ এসোসিয়েশন (হাব) সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার আকস্মিক ওমরার ভিসা বন্ধ এবং হজযাত্রীদের ন্যূনতম ১৫ বছর বয়সসীমা নির্ধারণের কারণে সৃষ্ট জটিলতা নিরসনে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। আজ রবিবার রাজধানীর বিজয়নগরের একটি রেস্টুরেন্টে হাব ওলামা সোসাইটি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাব সভাপতি আরো বলেন, রমজানে ওমরার প্যাকেজ নির্ধারণ করে এজেন্সিগুলি টিকেট ক্রয় এবং মক্কা-মদীনায় হোটেল বুক করে রেখেছে। এখন ওমরার ভিসা বন্ধ করার কারণে হাজার হাজার মানুষ ওমরায় যেতে পারছেন না। এর ফলে এজেন্সিগুলি বিপুল ক্ষতির মুখে পড়েছে। অবিলম্বে এই সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নিতে হবে এবং এয়ার লাইন্সগুলোর পক্ষ থেকে টিকেটের টাকা ফেরত দিতে হবে।
হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সৌদি সরকার কর্তৃক হজযাত্রীদের বয়সসীমা সর্বনিম্ন ১৫ নির্ধারণ করে দেয়ার ফলে কয়েক হাজার হাজি হজে যেতে পারবে না। কারণ অনেকেই সপরিবারে হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছে, যেখানে তার ১৫ বছরের নিচের সন্তানও রয়েছে। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে। হাব নেতৃবৃন্দ আরও বলেন, ২০ মার্চের মধ্যে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার নির্দেশনা বাতিল করতে