শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

লেখক আহমাদ সাব্বির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি ধারার লেখালেখিতে পরিচিত মুখ আহমাদ সাব্বির মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) আহমাদ সাব্বির সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তবে এ ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি। 

লেখক সাব্বির জাদিদ এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। 

সাব্বির জাদিদ লিখেন- ‘লেখক আহমাদ সাব্বির মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে। অবস্থা গুরুতর। ব্রেন আঘাতপ্রাপ্ত হয়েছে। ঢাকা মেডিকেলে ভর্তি আছে। জ্ঞান ফিরছে না। ডাক্তার যা আশংকা করছেন, আমি তা উচ্চারণও করতে পারছি না।’ তিনি বলেন, ‘শুধু মনে হচ্ছে, এই বয়সেই এক তরুণকে যদি বাকিটা জীবন অর্ধেক জীবন নিয়ে বেঁচে থাকতে হয়, সেটা হবে তার এবং তার পরিবারের জন্য এক দুঃসহ যাত্রা।’ 

সকলের কাছে দোয়া লেখক চেয়ে সাব্বির জাদিদ বলেন, সবার কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাচ্ছি—আহমাদ সাব্বির যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

তিনি আরও বলেন, আমি মেডিকেলে নেই। তবে দূর থেকে খোঁজ-খবর রাখছি। যা বলেছি, এর বাইরে আপাতত আর কোনো তথ্য আমার কাছে নেই। বিশেষ তথ্য থাকলে আপডেট জানাব। শুধু দোয়া করুন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ