শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং দলটিকে ‘স্বৈরাচারী’ ও ‘গণবিরোধী’ বলে অভিহিত করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, আপনাদেরকে বলি, আড়াই তিন বছর বিএনপি ক্ষমতায় থাকবে। এরপর আওয়ামী লীগ ভারত ইসরায়েলকে সঙ্গে নিয়ে এমন ষড়যন্ত্র করবে; তিন বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। সেই আওয়ামী লীগ ভারতের সহায়তায় ক্ষমতায় এসে দুই হাজার শহীদের বাবা-মা, ভাইবোনদের কচুকাটা করবে। ৫০ হাজার আহতদের প্রত্যেককে ধরে ধরে কচুকাটা করবে। সুতরাং আহত শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের বাঁচাতে রক্ত থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন করতে দেব না। তাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ জুমার পর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের।

গত রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

এ নিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা। আজ জুমার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে কয়েকটি সংগঠন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ