বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু

তীব্র তাপপ্রবাহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে উত্তর সিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তীব্র তাপপ্রবাহে পথচারীদের বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত পথচারীরা বিশ্রামের জন্য মসজিদে আশ্রয় নিতে পারবেন।

আজ রোববার ( ১১ মে) ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ সিদ্ধান্তের কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চলে তীব্র তাপপ্রবাহে আশ্রয়ের জন্য সকাল থেকে মাগরিব পর্যন্ত মসজিদ ও অজুখানা খোলা থাকবে।

ঢাকাসহ দেশের আট জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল শনিবার (১০ মে) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। দেশে আরও কয়েকদিন এ ধরনের উচ্চ তাপমাত্রা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ