রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
এদিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বহিরাগত। গ্রেপ্তাররা হলেন তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, গ্রেপ্তার তিনজন পেশায় ভাসমান হকার। তাঁরা রাতে মদ-গাঁজা খায়, নেশা করে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখন তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সকালে নিহতের মেজো ভাই শফিকুল ইসলাম সৈকত বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরà¦
