বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে সুদবিহীন ঋণ একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট মদিনায় জিয়ারাহ বন্ধের খবর ভুয়া দগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিকেএম মহাসচিব কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু

শাপলা শহীদদের স্মরণে কনফারেন্স সফল করুন: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মাদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় আজ শনিবার শাপলা স্মৃতি সংসদ-এর উদ্যোগে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা’ শীর্ষক কনফারেন্স বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, ২০১৩ সালের শাপলা চত্বরে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে একটি তথ্যসমৃদ্ধ ডকুমেন্টারি নির্মাণ এবং একটি স্মারক গ্রন্থ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঐ কনফারেন্সে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরবেন।

আসন্ন এই কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে, শনিবার, বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত, ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে।

বৈঠকে সভাপতির বক্তব্যে শাপলা স্মৃতি সংসদ-এর আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, “শাপলা চত্বরের শহীদরা ইসলামি স্বার্থে জীবন উৎসর্গ করে যে গৌরবময় ইতিহাস রচনা করেছেন, তা চিরন্তন। এই চেতনা আমাদের আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ২৪ মের কনফারেন্স শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং শহীদদের স্মরণে আমাদের ঈমানি দায়িত্ব। দেশবাসীর দোয়া, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।”

এই বিশেষ বৈঠকে আরও উপস্থিত ছিলেন— বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, দৈনিক আমার দেশের সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালী, শায়খুল হাদীস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, হেফাজতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এবং মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সালাহউদ্দিন মাসউদ। এছাড়াও মাওলানা আল আবিদ শাকির, জাকির হুসাইন, কামাল উদ্দিন, আরিফুর রহমান, মুহাম্মাদ আব্দুল আজিজ ও আশরাফুল ইসলাম সাদসহ আরও অনেকে বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কনফারেন্স সফল করার লক্ষ্যে দোয়া ও সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ