শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ডের মতবিনিময় অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ড ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ মে) ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড-৩ মোহাম্মদপুরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ডটির চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা মুফতী খোরশেদ আলম কাসেমী।

দেশব্যাপী নিজেদের সেবা বিস্তৃতকরণ ও উম্মাহর প্রতি মুফতিদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে মতবিনিময় ও দেশবাসী এবং বিশ্ববাসী বিশেষ করে গাজাবাসীদের জন্য দু’আ মাহফিল পরিচালনা করেন ‘বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ড বাংলাদেশ’।

অনুষ্ঠান সূচনা হয় পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াত করেন যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি ও সভাপতি ঢাকা মহানগর, শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন মুফতী বোর্ডের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা মুফতি খোরশেদ আলম কাসেমি।

নিজেদের সেবা দেশব্যাপী বিশ্বব্যাপী বিস্তৃতকরনের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা।

আরো বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি মুফতি মাওলানা মাসুদুল হাসান, মুফতি মাওলানা নাসির উদ্দিন ও সহ-সভাপতি মুফতি সাদেকুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব শাইখুল হাদিস মুফতি শামসুল আলম বি বাড়িয়া ,জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মদীয়া।

সভায় বোর্ডটির নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আজহার মাসয়ালা, পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া, আগামী রবিবার (১ জুন) রাজধানীতে ফিকহী সেমিনারের আয়োজন করারও উদ্যোগ নেওয়া হয় মতবিনিময় সভায়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ