শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকায় শতভাগ বর্জ্য অপসারণ বললেও, ভিন্ন চিত্র দেখা গেল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিন ( ৭ জুন ) শনিবার বেলা ২টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা উত্তর সিটির সিটি করপোরেশন (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছিল।

এদিনের মধ্যেই বর্জ্য অপসারণের কথা থাকলেও আজ (৮ জুন রোববার) সরেজমিনে দেখা যায়, কোথাও কোথাও সড়কের অর্ধেকজুড়ে কোরবানির পশুর বর্জ্য জমে আছে। পচতে শুরু করা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে আশেপাশের পরিবেশ ভারি করে তুলছে।এর মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো পীরের বাগ এলাকা, মিরপুর ৬০ ফুট এলাকা, মধ্যমণিপুর, পশ্চিম আগারগাঁও এলাকা।

অথচ গতকাল রাত সাড়ে ১০টার কিছু পরে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের হালনাগাদ তথ্য জানিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ।

শুধু উত্তর সিটি নয়, গত রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) রাতের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল।

আজ সকাল সাড়ে ৬টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরপুরের কালশী এলাকাসংলগ্ন আবাসিক এলাকা, মিরপুর–১১ নম্বরের সি ব্লক মিরপুর প্যারিস রোড, বেগম রোকেয়া সরণির শেওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে বর্জ্য জমে আছে।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, গতকাল বিকেলের পর কোনো এলাকায় বর্জ্য অপসারণের গাড়ি আসেনি। যে কারণে বর্জ্য বাসাবাড়ি ও এলাকার অলিগলি থেকে সংগ্রহ করা হলেও প্রধান জায়গাগুলো থেকে পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ