শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে অস্ত্রসহ একজন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান মহাসমাবেশ থেকে ছুরি বহনকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) দুপুরে সমাবেশস্থল থেকেই তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘সমাবেশস্থলে এক ব্যক্তির হাতে ছুরি দেখা গেলে সেখানে থাকা লোকজন তাকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।’

পুলিশের ধারণা, আটক ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশে সমাবেশে এসেছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি তাদের কর্মী বা সমর্থক নন। সমাবেশে বিশাল জনসমাগম হওয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করতে পারে বলেও তারা মন্তব্য করেন।

ওসি খালিদ মনসুর বলেন, ‘আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ