শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতে দেবো না’ — রিফাত রশিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ) বলেছেন, “ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক চুক্তির প্রয়োজনীয়তা থেকেই আমরা ‘নতুন বাংলাদেশ’ গড়ার উদ্যোগ নিয়েছি। এই বাংলাদেশে আমরা আর কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেবো না।”

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ার অভিযোগে যুবদল নেতাকর্মীদের হাতে সোহাগ নামে এক ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ড ও সারাদেশে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি, জমি দখল, হামলা ও খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

রিফাত বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা ও তাঁর দল দাবি করতো, আন্দোলনকারীদের মধ্যে কেউই সাধারণ শিক্ষার্থী নয়—সবই ছাত্রদল, যুবদল, শিবির কিংবা ইশরাকের লোক। আমাদের জঙ্গি বানাতে নানা অপপ্রচার চালানো হয়েছে। অথচ এখন যখন বিএনপির বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হয়, তখন সেই আন্দোলনকারীদের আবার শিবির, জঙ্গি কিংবা বাংলাদেশবিরোধী বলে ট্যাগ দেওয়া হচ্ছে। এটাই হাসিনার স্টাইল—এই ট্যাগবাজি।”

বিএনপির উদ্দেশে রিফাত বলেন, “হাসিনার ভাষার স্টাইল মাঝেমধ্যে সাবস্ক্রাইব করে ফেলবেন না। দেশের জনগণ অনেক আগেই তা বর্জন করেছে।”

সংগঠনের সাধারণ সম্পাদক ইনামুল হাসান সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, “মিটফোর্ড হত্যাকাণ্ড এবং দেশব্যাপী রাজনৈতিক ছায়ায় পরিচালিত চাঁদাবাজি, দখল ও সহিংসতার বিরুদ্ধে আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ে মশাল মিছিল অনুষ্ঠিত হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ