শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাত্রীদের আর্থিক লেনদেনকে আরো সহজ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের স্টেশনে বসানো হচ্ছে বিভিন্ন ব্যাংকের এটিএম ও সিআরএম মেশিন।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে সেখানে স্থাপন করা হয়েছে ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক (ইবিএল), ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ওয়ান ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই এসব বুথ চালু করে যাত্রীদের জন্য সেবা উন্মুক্ত করা হবে। এতে করে যাত্রাপথে সহজেই নগদ টাকা তোলা ও জমার পাশাপাশি নানা আর্থিক সেবা নিতে পারবেন যাত্রীরা।

মেট্রো রেল ব্যবহারকারী অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘স্টেশনে এমন সুযোগ থাকলে আমাদের আর বাইরে যেতে হবে না। যাতায়াতের সময়ই প্রয়োজনীয় লেনদেন সেরে নেওয়া যাবে।’

স্টেশন সূত্রে আরো জানা গেছে, পর্যায়ক্রমে মেট্রো রেলের অন্যান্য স্টেশনেও এ ধরনের বুথ স্থাপন করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ