শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাইলস্টোনে বিমান ‍দুর্ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পরও তিনজন ছাত্রী ও দুইজন অভিভাবকের সন্ধান মেলেনি।

ওই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য এবং প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের কাছে আসা তথ্যমতে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন, তাদের ৩ জন শিক্ষার্থী এবং ২ জন অভিভাবক। এ তথ্য পরিবারগুলোর পক্ষ থেকে আসা তথ্যের ভিত্তিতে।

আমরা দুপুর নাগাদ সংবাদ সম্মেলন করে বা মিডিয়া উইংয়ের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাব।’

এদিকে আগামী রোববার থেকে প্রতিষ্ঠানটির নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ