শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কারওয়ান বাজারে সেনাবাহিনীর সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু হয়।

সেনাবাহিনীর সদস্যরা কারওয়ান বাজারের কিচেন মার্কেট, তেজগাঁও রেললাইনের দুই পাশের বস্তি ও আশপাশের এলাকাজুড়ে অভিযান চালাচ্ছেন। তেজগাঁও সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুন্নুন নাহিদ জানান, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী কার্যক্রম হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিচেন মার্কেটের ছাদ এবং বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালানো হয়েছে। একইসঙ্গে রেললাইনের পাশের বস্তিগুলোতেও ঘরে ঘরে তল্লাশি করছে সেনা সদস্যরা।

অভিযানে অংশ নেওয়া একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করছি। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।”

এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা সক্রিয় রয়েছে। সেনাবাহিনীর এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তির পাশাপাশি নিরাপত্তাবোধ বাড়িয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ