শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

রাজধানীতে তীব্র যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব, নয়াপল্টন, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় বুধবার (৬ আগস্ট) দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়। রাজনৈতিক কর্মসূচি, শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ, সব মিলিয়ে জনভোগান্তি চরমে পৌঁছায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “সায়েন্স ল্যাব এলাকায় সাত কলেজের শিক্ষার্থীরা দুপুর পৌনে ১টার দিকে সড়ক অবরোধ করেন। পল্টনে রাজনৈতিক কর্মসূচি এবং ছুটির পরদিন হওয়ায় যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। এর সঙ্গে সড়কের খানাখন্দও যুক্ত হয়ে যানজট পরিস্থিতি আরও ঘনীভূত হয়।”

পুলিশি হস্তক্ষেপ ও সংবাদ ব্রিফিংয়ের পর শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিলেও ইতোমধ্যে ওই এলাকায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।

এদিকে, নয়াপল্টনে বিএনপির বিজয় র‌্যালি কেন্দ্র করে বেলা ৩টার আগেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। কাকরাইল, প্রেস ক্লাব, বিজয়নগর ও ফকিরাপুল এলাকায় দেখা যায় দীর্ঘ যানজট।

অন্যদিকে, বাড্ডা এলাকায় জাগপার ‘ভারতীয় দূতাবাস ঘেরাও’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করায় মেরুল বাড্ডা, হোসেন মার্কেট, বাড্ডা কাঁচাবাজার ও রামপুরা এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

দিনভর এ যানজটে অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স চরমভাবে ভোগান্তিতে পড়ে। যানজট নিরসনে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও তাৎক্ষণিকভাবে খুব একটা সুফল মেলেনি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ