শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের চেষ্টা, যুবক আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মো. আমিনুর রহমান ওরফে আমিন (২৬)।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ পেট্রলভর্তি একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আমিনুরসহ অজ্ঞাত কয়েকজন মোটরসাইকেলে করে এসে বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আমিনুরকে আটক করে মারধর করলে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে আদাবর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

তিনি আরও জানান, চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে একই দিন তাকে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ