শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

মিছিলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। বক্তব্য দেবেন ঢাকা উত্তরের সভাপতি ও যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ