সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবিতে অন্তর্বর্তী সরকারকে আমরণ অনশনের ‘আলটিমেটাম’ দিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ মহাসমাবেশ আয়োজন করে।
মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষকদের মূল দাবিগুলো হলো:
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরতদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান,
শতভাগ শিক্ষককে পদোন্নতি নিশ্চিত করা,
১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, প্রধা