বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা

জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর নির্বাচন পর্যবেক্ষক টিম।

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাবির কলা ভবনের সামনে (বটতলাতে) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাকে যেতে না দেওয়ায় ভোট দিতে পারলেন না সাদিয়ামাকে যেতে না দেওয়ায় ভোট দিতে পারলেন না সাদিয়া

এ সংবাদ সম্মেলনে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: জিএস প্রার্থী ফরহাদনির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: জিএস প্রার্থী ফরহাদ

বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৮টায়। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এটি ৩৮তম নির্বাচন। সারা দেশের মানুষের দৃষ্টি এখন ডাকসু নির্বাচনের দিকে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিয়ে ডাকসুতে তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবে। এ নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ জন এবং জিএস প্রার্থী ১৯ জন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ