শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বইমেলায় আরবি বলতে পারলেই হাদিয়া মিলছে কিতাব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা। এবারই প্রথমবারের মতো বিদেশি ছয়টি প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। এতে মেলা আন্তর্জাতিক রূপ পেয়েছে। অনেকে এটাকে আন্তর্জাতিক বইমেলা বলছেন। যদিও আয়োজকরা তা বলছেন না। 

ইতোমধ্যে লেবানিজ ও মিসরীয় প্রকাশকগণ এই বইমেলার নিজস্ব স্টলে উপস্থিত হয়েছেন। তারা আগত দর্শনার্থীদের জন্য ঘোষণা করেছেন প্রণোদনা। 

যারা কুরআনে হাফেজ বা টুকটাক আরবিতে এক আধটু কথা বলতে পারেন তাদের একটি তাফসিরের কিতাব হাদিয়া দিচ্ছেন। কিতাবটির নাম ‘আন নাফহাতুল মাক্কিয়া’।

আজ রোববার এবং আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) যারা আসবেন, তাদেরকে প্রকাশকরা শর্তসাপেক্ষে কিতাবটি বিনামূল্যে হাদিয়া দেবেন। সবাইকে এই সুবর্ণ সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

প্রসঙ্গত, বায়তুল মোকাররমের পূর্ব পাশে গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এই মেলার উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মেলা চলবে এক মাস।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ