শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সাভারে ছিনতাইকারীকে হাতেনাতে ধরল ডিবি পুলিশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারে মো. আব্দুস সালাম (৩০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন। গ্রেপ্তার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউসা গ্রামের মো. রাজনের ছেলে।

তিনি ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল বগাবাড়ি এলাকার মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া থেকে ছিনতাইকারী চক্রের সঙ্গে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
 
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাভারে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক কারবারি, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছিনতাইকারী সালামকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার আব্দুস সালাম একজন পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ