শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে বোমা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে দুটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় দুইটি মোটরসাইকেলে ৪জন এসে পরপর দুটি বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে সেই মোটরসাইকেল তারা নিয়ে পালিয়ে যান।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। এদের মধ্যে দুটি মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট; বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন স্কুলে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। স্কুলের ক্লাস, পরীক্ষা স্বাভাবিক আছে ও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ প্রিপারেটরি স্কুলের প্রশাসনিক কর্মকর্তা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ