সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কবিরাজির কথা বলে ডেকে নিয়ে ইমামের মোটরসাইকেল চুরি!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে কবিরাজির কথা বলে ডেকে নিয়ে মসজিদের এক ইমামের মোটরসাইকেল চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। বুধবার চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে জামিল আহমদ (২৩) ও একই এলাকার উমর আলীর ছেলে ফাহিম আহমদ (২২)।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রাম থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মাহিন আহমদ পনাইরচক জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। তিনি কবিরাজিও করেন। তার বাড়ি বড়লেখা উপজেলার মাইজগ্রামে।

তিনি জানান, চাচাতো বোনের অসুস্থতার কথা বলে মাহিন আহমদকে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকাদক্ষিণ বাজারে আসার জন্য অনুরোধ করেন আরিফ মিয়া। তার কথামতো মাহিন আহমদ নিজ মোটরসাইকেল নিয়ে ঢাকাদক্ষিণ বাজারে যান। মাহিনকে কবিরাজির কথা বলে বাড়িতে নিয়ে যান জামিল আহমদ।

কবিরাজির জন্য রুমে নিয়ে বসানোর কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে কবিরাজ মাহিন দেখেন তার মোবাইল ও মোটরসাইকেল দুটোই হাওয়া। এ সময় ওখানে উপস্থিত আরিফ, ফাহিম ও জামিলকে জিজ্ঞাসা করলে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে বিদায় করে দেন। খবর পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই দুই চোরসহ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ